প্রকাশ কাল: ০৬/০১/২০২০
আমি তো কিছুই করিনা
তবু ঘুম থেকে উঠি ভোর পাঁচটায়,
আমি তো কিছুই করিনা
তবু ঘুমাতে যায় রাত একটায় ।
আমি তো কিছুই করিনা
শুধু ঘুম থেকে বাচ্চাদের ডাকি,
আমি তো কিছুই করিনা
নয়লে বাচ্চারা দেয় পড়াশুনায় ফাকি।
আমি তো কিছুই করি না
শুধু বাচ্চাদের স্কুলে নিয়ে আসি রাত,
আমি তো কিছুই করি না
শুধু বাচ্চাদের অল রাউন্ডার বানায়।
আমি তো কিছুই করিনা
শুধু সকালের চা-নাস্তা করি,
আমি তো কিছুই করিনা
শুধু নিজের অপমানের বিরুদ্ধে লড়ি।
আমি তো কিছুই করিনা
বাচ্চাদের স্কুলে পাঠায় পরিস্কার ড্রেসে,
আমি তো কিছুই করিনা
শুধু বলে দিই কোথায় কি আছে।
আমি তো কিছুই করিনা
শুধু প্রতিদিনের কাপড় কাচি,
আমি তো কিছুই করিনা
শুধু ঘরে বসে মারি মাছি ।
আমি তো কিছুই করিনা
শুধু গোছলের আগে বাথরুম ধুই,
আমি তো কিছুই করিনা
শুধু খায়দায়, টিভি দেখি আর শুই।
আমি তো কিছুই করিনা
শুধু ঘরের ময়লা ঝাড়ি আর গোছায়,
আমি তো কিছুই করিনা
শুধু স্বামীর বাড়ীর বকাঝকা খায়।
আমি তো কিছুই করিনা
ঘরের কাজ তো সব করে বুয়ায়,
আমি তো কিছুই করিনা
তবু শান্তি আমার শুধুই শোয়ায়।
আমি তো কিছুই করিনা
তবু প্রতি মাসেই বুয়া নেয় টাকা,
আমি তো কিছুই করিনা
পাঁচশো টাকা নেয় কাজ একটা।
আমি তো কিছুই করিনা
এম এ পাশে ও যোগ্যতা নেই,
আমি তো কিছুই করিনা
আমার কাজের মূল্য কে দেয় ?
আমি তো কিছুই করিনা
শুধু একহাতে সংসার সামলায়,
আমি তো কিছুই করিনা
শুধু ঘর সামলায়ে করি আয়।
আমি তো কিছুই করিনা
শুধু দুপুর এর ভাতটা রাধি,
আমি তো কিছুই করিনা
শুধু ই নিজের চুল বাঁধি।
আমি তো কিছুই করিনা
তবু তরকারিগুলি একাই হয়ে রাত,
আমি তো কিছুই করিনা
শুধু টিভি দেখি আর খায়।
আমি তো কিছুই করিনা
বাচ্চারা এমনিতেই হচ্ছে বড়,
আমি তো কিছুই করিনা
শুধু হয়ে থাকি পদার্থ জড়।
আমি তো কিছুই করি না
শুধু সন্ধ্যার স্যান্ধবাতি জ্বালায়,
আমি তো কিছুই করিনা
শুধু বই নিয়ে বাচ্চাদের পড়ায়।
আমি তো কিছুই করিনা
শুধু ডাক্তার আর ইঞ্জিনিয়র বানায়,
আমি তো কিছুই করিনা
শুধু খায় দায় টিভিদেখি আর ঘুমায়।
আমি তো কিছুই করিনা
শুধু বসে বসে এফ বি চালায়,
আমি তো কিছুই করিনা
ঘরের কাজগুলি এমনিতেই হয়েযায়।
আমি তো কিছুই করিনা
শুধু সন্তানকে নিয়ে স্বপ্ন দেখি।
Comments
Post a Comment